কুরআন ও সুন্নার আলোকে ইসলামী ফিকাহ
একটি সহজবোধ্য ফিকাহ গ্রন্থ, যাতে সংক্ষিপ্ত আকারে একজন মুসলমানের জীবনসংশ্লিষ্ট যাবতীয় আহকাম ও আদব স্থান পেয়েছে খুবই সুসংহত ও সুবিন্যস্ত উপস্থাপনায়। বিভিন্ন গ্রন্থ থেকে তাওহীদ ও ঈমান, আদব-আখলাক, যিকর-দুআ, আহকাম ও বিধানবিষয়ক প্রয়োজনীয় সব কিছুই সংকলিত করা হয়েছে এ গ্রন্থে, যাতে ইবাদতকারী, বক্তা, শিক্ষক, ব্যবসায়ী, মুফতি, বিচারপতি ও আল্লাহর পথে আহ্বানকারী সমানভাবে উপকৃত হতে পারে। বইটিতে একজন মুসলমানের জন্য প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল উল্লেখ করা হয়েছে। এরপর কুরআন অথবা সহীহ সুন্নাহ অথবা এতদোভয়ের দালিলিক নির্ভরতায় – যদি থাকে- আলেমদের অধিক নির্ভরযোগ্য মতামত তুলে ধরা হয়েছে। গ্রন্থটি আকীদা-বিশ্বাস, আখলাক-আদব ও আল্লাহর পথে আহ্বান ও অন্যান্য ইসলামের সাধারণ পরিচিতি তুলে ধরার ক্ষেত্রে একটি অনন্য প্রয়াস। আশা করি সবাই উপকৃত হবেন। - এখানে গ্রন্থটির সম্পূর্ণ পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণ দেওয়া হলো; যা আরবি মূলগ্রন্থের পরিমার্জিত ১৩শ সংস্করণের অনুরূপ। By: মুহাম্মদ ইবন ইবরাহীম আত-তুয়াইজিরী, কমিউনিটি কেন্দ্রিক দাওয়াহ ও শিক্ষা প্রচারমুলক সহযোগী অফিস, আহসা, কমিউনিটি কেন্দ্রিক দাওয়াহ ও শিক্ষা প্রচারমুলক সহযোগী অফিস, আহসা, মুহাম্মাদ আব্দুর রব আফফান, মুহাম্মাদ সাইফুদ্দীন বেলাল, মুহাম্মাদ ওমর ফারুক আব্দুল্লাহ, আজমল হোছাইন আব্দুন নূর, শহীদুল্লাহ খান আব্দুল মান্নান Source: IslamHouse.com · মুহাম্মদ ইবন ইবরাহীম আত-তুয়াইজিরী, কমিউনিটি কেন্দ্রিক দাওয়াহ ও শিক্ষা প্রচারমুলক সহযোগী অফিস, আহসা, কমিউনিটি কেন্দ্রিক দাওয়াহ ও শিক্ষা প্রচারমুলক সহযোগী অফিস, আহসা, মুহাম্মাদ আব্দুর রব আফফান, মুহাম্মাদ সাইফুদ্দীন বেলাল, মুহাম্মাদ ওমর ফারুক আব্দুল্লাহ, আজমল হোছাইন আব্দুন নূর, শহীদুল্লাহ খান আব্দুল মান্নান
Comments
No comments yet. Be the first to share a beneficial reflection.