আক্বীদাহ আত-ত্বহবীয়া
1. এ অডিওতে নিম্নোক্ত বিষয়কগুলো আলোচনা করা হয়েছে:- যারা নিজেদের ঈমানদার ও মুসলিম দাবী করে তাদেরকে ইসলামের কথা বললে তারা বলে এ কথা তো আমাদের মাযহাবে নেই। অথচ মু’মিনদের কথা হবে শুনলাম এবং মানলাম। ইসলামে যাবতীয় ইবাদতের ভিত্তি হলো আক্বীদা। আক্বীদা সঠিক হলে পরবর্তী কাজগুলোও সঠিক হবে ইনশাআল্লাহ। সুতরাং আক্বীদা নির্ধারিত হবে কুরআন-সুন্নাহ থেকে; কোনো দার্শনিক, দল বা কোনো ব্যক্তির কথায় নয়। আক্বীদা হবে সেটাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ বুঝেছেন। এখানে আক্বলকে প্রাধান্য দেওয়া যাবে না। 2. এ অডিওতে নিম্নোক্ত বিষয়কগুলো আলোচনা করা হয়েছে:- অদৃশ্যের বিষয়গুলো শুধু জানতে পারব ওহীর মাধ্যমে। পথভ্রষ্ট দলগুলো এ অদৃশ্যের বিষয়গুলো নিজেদের বিবেক দিয়ে বুঝতে গিয়ে সমস্যায় পড়ে। তারা বিবেক দিয়ে আল্লাহর নাম ও গুণাবলীকে সাব্যস্ত করতে গিয়ে আল্লাহর অন্য নাম ও গুণাবলীকে অস্বীকার করে বসে। এদের মধ্যে জাহমিয়্যাহ, আশ‘আরিয়্যাহ, মাতুরিদীয়্যাহ, জবরিয়্যাহ, ক্বদরিয়্যাহ উল্লেখযোগ্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু ‘আনহুম আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবেই বিশ্বাস করেছেন। নিজেদের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা করেন নি। আমাদেরকেও তাঁদের পথ অনুসরণ করতে হবে। By: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া, আবু বকর মুহাম্মাদ যাকারিয়া, শহীদুল্লাহ খান আব্দুল মান্নান Source: IslamHouse.com · আবু বকর মুহাম্মাদ যাকারিয়া, আবু বকর মুহাম্মাদ যাকারিয়া, শহীদুল্লাহ খান আব্দুল মান্নান
Comments
No comments yet. Be the first to share a beneficial reflection.